গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৫ সেপ্টেম্বর ২০২৬

সংক্ষেপে

দোকানসাথী সফটওয়্যার আপনার কম্পিউটারেই চলে। আপনার বিক্রি, পণ্য, ক্রেতা ও সাপ্লায়ারের নাম-নম্বর, বাকির খাতা ও অন্যান্য হিসাব আপনার কম্পিউটারে থাকে — আমাদের কোনো সার্ভারে পাঠানো হয় না।

সফটওয়্যার যা রাখে

ব্যাকআপ

ব্যাকআপ ফাইল আপনার পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা হয়। আপনি Google Drive ব্যাকআপ চালু করলে ফাইলটি যায় আপনার নিজের Google Drive-এ; সফটওয়্যার শুধু নিজের তৈরি ফাইল দেখতে পারে, আপনার Drive-এর অন্য কিছু নয়। পাসওয়ার্ড ছাড়া ব্যাকআপ খোলা যায় না — আমরাও খুলতে পারি না, তাই পাসওয়ার্ড নিরাপদে লিখে রাখুন।

এই ওয়েবসাইট

এই ওয়েবসাইটে বিজ্ঞাপনের কুকি নেই। পরিদর্শনের মোট সংখ্যা বুঝতে আমরা Cloudflare Web Analytics ব্যবহার করতে পারি, যা কুকি ছাড়াই কাজ করে এবং ব্যক্তিকে শনাক্ত করে না।

আপনি WhatsApp, ফোন বা ইমেইলে যোগাযোগ করলে আপনার নাম, নম্বর ও দোকানের তথ্য শুধু আপনার সাথে যোগাযোগ ও সাপোর্ট দেওয়ার জন্য রাখা হয়। আমরা এই তথ্য বিক্রি করি না।

সাপোর্টের সময়

দূর থেকে সাপোর্ট দেওয়ার সময় আমরা শুধু আপনার অনুমতি নিয়ে আপনার কম্পিউটারে ঢুকি, এবং যতটুকু দরকার ততটুকুই দেখি।

যোগাযোগ

কোনো প্রশ্ন থাকলে লিখুন: support@dokansathi.com

← প্রথম পাতায় ফিরুন